×
Logo

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট মৃত্যু বারোশ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট মৃত্যু বারোশ ছুঁইছুঁই

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮৫ জন মারা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এই ২৪ ঘন্টায় হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের; আর নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হলো। আর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৯৯০ জন।

/এমএন

Logo