×
Logo

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের প্রাণহানি

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের এবং ১ হাজার ৩০৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

এছাড়া, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

/এমএন

Logo