সারাদেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৬৮ জনের, আর ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনের। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২২ হাজার ১৯৭ জনের।
গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৪৭ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন।
/এমএন