×
Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮ জন। এর মধ্যে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে ১ হাজার ৪০ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর ১০৪ শিশু মারা গেছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের। 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন হাসপাতাল ছেড়েছে। 

/এমএন

Logo