সারাদেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়াল ২৮৯ জনে।
এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে এই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৬ হাজার ১৫২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
/এমএন