২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ জনের মৃত্যু; আক্রান্ত ১ হাজার ৩৪১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪১ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।
/এএন