২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন মারা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন।
এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে মোট ১ হাজার ১২ জন নতুন হামে আক্রান্ত হয়।
/এএন