হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১,০১২ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জন মারা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৬৭ জনের হাম শনাক্ত হলো।
একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের হামের উপসর্গ দেখা গেছে।
/এমএন