×
Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ জনের প্রাণ, হাসপাতালে ১৪৯২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ জনের প্রাণ, হাসপাতালে ১৪৯২

দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯২ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৩০ জনে।

/এমএন

Logo