×
Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ১৭৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৯ জন, খুলনা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন এবং রংপুর বিভাগে ৬ জন রয়েছেন। 

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৩২ জন। এছাড়া, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।

/এএন

Logo