মাতৃগর্ভে যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধের সফল অপারেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম
বাংলাদেশে প্রথমবারের মতো মাতৃগর্ভে থাকা যমজ শিশুর ত্রুটিপূর্ণ রক্তসঞ্চালন বন্ধ করার জটিল ও সংবেধনশীল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পদ্ধতির নাম আরএফএ।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) অবস অ্যান্ড গাইনি বিভাগের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটে সফল ওই অস্ত্রোপচার করা হয়। এতে নেতৃত্ব দেন চীন থেকে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ফিটোমেটারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. তাজমিরা সুলতানা ও সহকারী অধ্যাপক মাসউদা সুলতানা।
সরকারি হাসপাতালে এ ধরনের জটিল চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় জটিল রোগের ক্ষেত্রে সাধারণ রোগীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
/এমএন