×
Logo

জাতীয়

ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় বা একদিনে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৫ জন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২৩ হাজার ৯৭৮ জন।

/এমএইচআর

Logo