×
Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের প্রাণহানি, মৃত্যু ছাড়ালো ৯০০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের প্রাণহানি, মৃত্যু ছাড়ালো ৯০০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৮ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৩টি শিশুর।

এছাড়াও, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৯০২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৮০৩ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

/এএন


Logo