দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জন মারা গেছে। এই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের এবং উপসর্গ দেখা দিয়েছে ৬৭৭ জনের মধ্যে।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে হামের উপসর্গে ৭৬৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৩ হাজার ২০০ জন।
/এমএন