×
Logo

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ১৯৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ১৯৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে ১৯৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৬০ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, বরিশাল বিভাগে ১৫ জন, খুলনায় বিভাগে ১০ জন ও রংপুর বিভাগে ১২ জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১৬ হাজার ৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ২৮১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৪০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে আক্রান্ত ২ হাজাট ৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

/এমএইচআর

Logo