হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম
হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৯টা) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন, এর মধ্যে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২১ জন।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৭৪৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪০ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
/এমএন