ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ১ মৃত্যু, জুলাইয়ে প্রাণ গেল ৩৬ জনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম
সারাদেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে আরও একজনের। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৫৩ জনের।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসের তুলনায় জুলাই মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৬ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন।
অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫৪ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৩১০ জন।
/এমএন