×
Logo

স্বাস্থ্য

হামের প্রাদুর্ভাব: আরও ১ শিশুর মৃত্যু, মোট ৭৮০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম

হামের প্রাদুর্ভাব: আরও ১ শিশুর মৃত্যু, মোট ৭৮০

হামের উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও শিশুর মৃত্যু হয়েছে। তাতে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮০-তে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৬৮৫ জনের।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক  প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এই সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪০ জনের এবং হামের উপসর্গ দেখা গেছে ৮৭৩ জনের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। আর নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ২৪৪ জন। একই সময়ে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছে।

/এমএন

Logo