দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন।
/এমএন