×
Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ১৯০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ১৯০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছে।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। এছাড়াও, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৪৭ জনের। 

/এএন

Logo