×
Logo

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১-এ। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ৫৪ জনের নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৩৩ জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪।

/এমএন

Logo