×
Logo

স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে তিন শিশু মারা গেছে। অপর দুই শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৭ জনের। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫।

গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯২ জনের।

এছাড়া, ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৪ জনের এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭।

/এমএন

Logo