×
Logo

স্বাস্থ্য

'বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ কিডনি রোগে আক্রান্ত'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

'বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ কিডনি রোগে আক্রান্ত'

বাংলাদেশের মোট জনসংখ্যার ২২ থেকে ২৩ শতাংশ অর্থাৎ প্রতি ৫ জনের ১ জন আক্রান্ত কিডনি রোগে। যা প্রতিনিয়ত বাড়ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিডনি বিশেষজ্ঞরা।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে সংবাদমাধ্যম যুগান্তর ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমনটা জানান কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তারা জানান– ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। কিন্তু পর্যাপ্ত জনসচেতনতা ও চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় ৭০ থেকে ৮০ শতাংশ রোগীই থেকে যাচ্ছেন চিকিৎসা সেবার বাইরে।

এমন পরিস্থিতিতে এ রোগের প্রতিষেধকের চেয়ে প্রতিরোধের প্রতি জোর দেন বিশেষজ্ঞরা। একইসাথে কিডনির সুস্ততায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, দেশের পথিতযশা চিকিৎসক ও চিকিৎসা খাত সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান।

/এএম

Logo