×
Logo

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী প্রযোজক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী প্রযোজক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ নেওয়া হয়।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 

২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

/এসআইএন


Logo