×
Logo

বিনোদন

৭ বছর পর এলো জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

৭ বছর পর এলো জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’

দীর্ঘ সাত বছর পর প্রকাশিত হলো সিংগার-সং রাইটার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ইএমকে সেন্টারে এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। 

অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, সংগীতশিল্পী হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু।

মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা-সুরও করেছেন জয় শাহরিয়ার।

নতুন অ্যালবাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয় শাহরিয়ার বলেন, সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে। 

অ্যালবামটি স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীনসহ দেশ-বিদেশের সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’ এবং টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।

/এএম

Logo