বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও মরমি সাধক হালিম বয়াতি স্মরণে ‘হালিম বয়াতি স্মরণোৎসব’ আগামী শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি হারিকেনের আয়োজনে বিকাল ৩টা থেকে শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এতে হালিম বয়াতির জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং গান অনুষ্ঠিত হবে। দেশের পরিচিত আলোচক, গবেষক, কবি, সাংবাদিক, লেখক ও বাউল-ফকিরেরা এতে অংশ নিয়ে পরিবেশনা রাখবেন।
উল্লেখ্য, মরমি সাধক আবদুল হালিম বয়াতি একজন বীর মুক্তিযোদ্ধাও। তিনি ‘বিচার গান’ নামে লোকসংগীতের একটি স্বতন্ত্র ধারার প্রবর্তক। তিনি ১৯২৯ সালে মাদারীপুরের শিবচরে জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
/এসআর