×
Logo

বিনোদন

স্টেপ ফুটওয়্যারের নতুন বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

স্টেপ ফুটওয়্যারের নতুন বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া

দেজনপ্রিয় পাদুকা প্রস্তুতকারী ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ আধুনিক ডিজাইনের পণ্যসম্ভার নিয়ে নির্মাণ করেছে নতুন ও চোখধাঁধানো একটি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি)। সমসাময়িক ফ্যাশন, আরাম ও নান্দনিকতার সমন্বয়ে গ্রাহকদের পরিবর্তিত চাহিদাকে তুলে ধরতে নির্মিত এই বিজ্ঞাপনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল নুসরাত ফারিয়া।

গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে নুসরাত ফারিয়ার সাথে এ প্রজন্মের আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী অংশ নিয়েছেন।

বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, স্টেপ ফুটওয়্যারের মতো জনপ্রিয় একটি দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে সত্যিই খুব আনন্দিত। প্রতিষ্ঠানটি সবসময় আধুনিক ডিজাইন ও গ্রাহকদের স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিজ্ঞাপনেও সেই তারুণ্য ও আধুনিকতার আবহ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি, টিভিসিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, স্টেপ ফুটওয়্যার সবসময় ক্রেতাদের রুচি ও সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে মানসম্মত ফুটওয়্যার উপহার দিয়ে আসছে। তরুণ প্রজন্মের ফ্যাশন-সচেতনতা এবং দৈনন্দিন স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখেই নতুন পণ্যগুলো সাজানো হয়েছে। এই উদ্ভাবনী পণ্যগুলোকে আকর্ষণীয়ভাবে সবার সামনে তুলে ধরতেই আমাদের এই নতুন প্রয়াস।

বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা উজ্জ্বল রহমান। বিজ্ঞাপনের সার্বিক ব্যবস্থাপনা ও রূপায়নের দায়িত্বে ছিল দেশের ঐতিহ্যবাহী বিজ্ঞাপনী সংস্থা ‘অ্যাড সাইন’, যা ১৯৮৯ সাল থেকে দেশের করপোরেট অঙ্গনে সৃজনশীল বিজ্ঞাপন নির্মাণে সুনামের সাথে কাজ করে আসছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই আকর্ষণীয় এই টিভিসিটি দেশের সব শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একযোগে সম্প্রচার শুরু হবে।

/এএ

Logo