নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা। তারা জানান, বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে সজীবের জানাজা অনুষ্ঠিত হবে।
সজীবের মৃত্যুর খবর জানিয়ে নির্মাতা মুরসালিন শুভ বলেন, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন সজীব। কয়েক মাস আগে তার হার্টের ওপেন সার্জারি করা হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ নির্মাতা।
নিজের গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন মারুফ হোসেন সজীব। তিনি নিজেই গল্প লিখে নাটক নির্মাণ করতেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘জলকৌড়ি’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।
/এএম