রেসিডেনসিয়াল মডেল কলেজে 'বনলতা এক্সপ্রেসের ঘরে ফেরা'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী 'বনলতা এক্সপ্রেসের ঘরে ফেরা' অনুষ্ঠিত হলো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করে ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ওরওয়া)।
আয়োজকরা জানান, বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের পরিচালক তানিম নূরসহ বেশ কয়েকজন কলাকুশলি এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তাদের সংবর্ধনা জানাতেই এই বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেন কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও প্রাক্তন শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ প্রতিনিয়ত অব্যাহত রাখার আহ্বান জানান কলেজের অধ্যক্ষ। একই সাথে, প্রাক্তনদের এই মিলনমেলা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নতুন কাজের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
তানিম নূর পরিচালিত 'বনলতা এক্সপ্রেস' গত ঈদুল ফিতরে মুক্তি পায়। মুক্তির পর বেশ প্রশংসিত হয় সিনেমাটি। এরপর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'হইচই'তেও সিনেমাটি মুক্তি দেওয়া হয়।
/এএম