×
Logo

বিনোদন

এবার রোম মাতাবেন নগরবাউল জেমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

এবার রোম মাতাবেন নগরবাউল জেমস

জেমসের গানে এবার মাতবে ইতালি। আগামী ১৬ আগস্ট রোমে কনসার্টে গান গাইবেন ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমস। 'আমিচি বাংলা ফেস্টিভাল'-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে 'নগরবাউল জেমস লাইভ ইন রোম'।

কনসার্টটি অনুষ্ঠিত হবে রোমের টেস্তাচ্চো এস্টেটে (মেট্রো পিরামিদে) লার্গো দিনো ফ্রিসুল্লোতে। 

দেশি ইভেন্ট এবিজেন এর আয়োজনে টাইটেল স্পনসর টি এম এম বাংলা পাতেনতে ও ট্রাভেল পার্টনার পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস। কনসার্টের টিকিট বুকিং করা যাবে www.abgen.it ওয়েবসাইটের মাধ্যমে।

/এমএমএইচ

Logo