×
Logo

বিনোদন

দুর্ঘটনায় আহত মেঘলা মুক্তা আইসিইউতে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

দুর্ঘটনায় আহত মেঘলা মুক্তা আইসিইউতে

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অ্যাডমিন প্যানেল উল্লেখ করে, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়– এই কঠিন মুহূর্তে সবাই তাকে প্রার্থনায় রাখবেন, এই অনুরোধ করছি। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।

একই সঙ্গে, অপপ্রচার না চালানোর অনুরোধ জানিয়ে পোস্টে লেখা হয়েছে– দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। নতুন কোনো আপডেট পাওয়ামাত্র তা অফিশিয়াল পেজে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, মেঘলা মুক্তা সবচেয়ে বেশি আলোচনায় আসেন তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মধ্য দিয়ে। ঢাকাই সেলুলয়েডেও তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন তিনি। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

/এএম

Logo