×
Logo

বিনোদন

২৪ জুলাই রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

২৪ জুলাই রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান

রুনা লায়লা। ফাইল ছবি

কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে শ্রদ্ধা জানাতে বিশেষ এক আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বরেণ্য এই শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে। একই অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন নিজের জনপ্রিয় কিছু গান।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিটের শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি শ্রেণিতে। এর মধ্যে প্রথম শ্রেণির টিকিটের দাম ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিটের দাম ২ হাজার টাকা।

টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

টিকিট সংগ্রহের জন্য আগামী ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করা যাবে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলায়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের সম্মাননা দিয়ে আসছে শিল্পকলা একাডেমি। এর আগে এই আয়োজনে সম্মাননা পান কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

/এএম

Logo