×
Logo

বিনোদন

সালমান শাহর দেহাবশেষ তোলার দায়িত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

সালমান শাহর দেহাবশেষ তোলার দায়িত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট

চিত্রনায়ক সালমান শাহ। ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তুলতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দায়িত্ব দেয়া হয়েছে।

তাকে দায়িত্ব দেওয়ার অফিস আদেশের একটি অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন। গত ২৪ মে আদালত আবেদন মঞ্জুর করে। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলা, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেয়। এর এক মাস পর গত ২৩ জুন দেহাবশেষ তোলার অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম।

আদালতের নির্দেশে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে গত বছরের ২০ অক্টোবর মামলাটি হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

/এএম

Logo