×
Logo

বিনোদন

শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু, চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু, চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো আরমান–মুক্তি পরিষদ এবং অন্যটি শিবা সানু ও জয় চৌধুরী পরিষদ। 

/এএন

Logo