×
Logo

বিনোদন

‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে টপকে সর্বকালের সবচেয়ে সফল মিউজিক বায়োপিক এখন মাইকেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম

‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে টপকে সর্বকালের সবচেয়ে সফল মিউজিক বায়োপিক এখন মাইকেল

বক্স অফিসে ঝড় তুলে একের পর এক রেকর্ড গড়ছে বায়োপিক 'মাইকেল'। 'বোহেমিয়ান র‍্যাপসোডি'কে পেছনে ফেলে এটি এখন সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক বায়োপিক। শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে পিপলডটকম এ তথ্য জানায়। 

গত ২৪ এপ্রিল, প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যান্টোইন ফুকোয়া পরিচালিত 'মাইকেল'। মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৯১১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে সিনেমাটি। এই আয় দিয়ে এটি পেছনে ফেলেছে ২০১৮ সালের আলোচিত বায়োপিক 'বোহেমিয়ান র‍্যাপসোডি'কে। 

এর আগে, ২০২২ সালের 'এলভিস' সিনেমাকেও ছাড়িয়ে যায় 'মাইকেল', যা ছিল আরেকটি বড় মিউজিক বায়োপিক সাফল্য।

গতকাল শুক্রবার (১২ জুন) এটি 'বোহেমিয়ান র‍্যাপসোডি'র বৈশ্বিক আয়কে ছাড়িয়ে যায়। ফ্রেডি মারকারির বায়োপিক বিশ্বজুড়ে মোট ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছিলো। 

শুধু তাই নয়, চলচ্চিত্রটি এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও সবচেয়ে বেশি আয় করা বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে। বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন ১ বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

Michael (2026) Final Trailer - Jaafar Jackson

এখনে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, 'মাইকেল'-'বোহেমিয়ান র‍্যাপসোডি': দুটি ছবির-ই প্রযোজক গ্রাহাম কিং।

ছোটবেলার মাইকেল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রু ভ্যালদি। পাশাপাশি কলম্যান ডোমিংগো, নিয়া লং, মাইলস টেলার, লরা হ্যারিয়ার এবং মাইক মায়ার্সসহ একাধিক তারকা অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

Jaafar Jackson as Michael Jackson in 'Michael'.

চলচ্চিত্রটি মাইকেল জ্যাকসনের উত্থান ও তার সংগীতজীবনের গল্প তুলে ধরলেও, ১৯৮৮ সালের পরের বিতর্কিত অধ্যায়গুলো এতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে।

বর্তমানে সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে চলমান রয়েছে, এবং নতুন রেকর্ড গড়ার দৌড়ে এখনো এগিয়ে যাচ্ছে সিনেমাটি। 

/এআই 


Logo