ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন। প্রথম সন্তান শেহজাদ খান বীরের পর এবার কন্যা সন্তানের খবর নিজেই জানিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শবনম বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
এদিকে, একই পোস্টে কন্যা সন্তানের নামও জানিয়েছেন তিনি। তার নাম শার্লিন খান। বাবা ঢালিউড মেগাস্টার শাকিব খান। গত ১১ মে কন্যা সন্তানটির জন্ম হয়েছে।
প্রসঙ্গত, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।
/এসআইএন