×
Logo

বিনোদন

কিংবদন্তি অ্যাকশন তারকা চাক নরিস আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

কিংবদন্তি অ্যাকশন তারকা চাক নরিস আর নেই

অ্যাকশন সিনেমার কিংবদন্তি তারকা চাক নরিস আর নেই। ৮৬ বছর বয়সে মারা গেছেন তিনি। শুক্রবার (২০ মার্চ) পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়।

আমেরিকান এই অভিনেতা জনপ্রিয় টিভি শো ‘ওয়াকার, টেক্সাস রেঞ্জার’ এবং ১৯৮০-এর দশকের অ্যাকশন চলচ্চিত্র, বিশেষ করে ‘মিসিং ইন অ্যাকশন’-এ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। হলিউডে যোগ দেওয়ার আগে নরিস বিশ্বচ্যাম্পিয়ন মার্শাল আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন এবং তার একাধিক ব্ল্যাক বেল্ট ছিল।


ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নরিসের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত লিখেছে, তিনি ছিলেন একজন নিবেদিত স্বামী, স্নেহশীল বাবা ও দাদা, অসাধারণ ভাই এবং পরিবারের প্রাণ।

বলা হয়, আমাদের হৃদয় ভেঙে গেছে। তবুও তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোর জন্য আমরা কৃতজ্ঞ। সারাবিশ্বের ভক্তদের কাছ থেকে তিনি যে ভালোবাসা আর সমর্থন পেয়েছেন, তা তার কাছে খুবই মূল্যবান ছিল। আমাদের পরিবারও এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা শুধু ভক্ত ছিলেন না, তার কাছে ছিলেন বন্ধুর মতো।

On the set of 'Meng Long Guo Jiang'

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তার হঠাৎ মৃত্যুর পর তারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে।

এক সপ্তাহের একটু বেশি আগে নরিস তার ৮৬তম জন্মদিন উদযাপন করেন। তখন তিনি ইনস্টাগ্রামে একটি বক্সিং ভিডিও পোস্ট করে লিখেছিলেন, আমি বুড়ো হচ্ছি না, আমি আরও শক্তিশালী হচ্ছি।

/এসআইএন


Logo