২২ দিনে প্রবাসীরা পাঠালেন ২৯ হাজার ৯৮০ কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৯ হাজার ২২৬ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়— গত বছরের নভেম্বর মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৪০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৫০ শতাংশ।
/এমএইচআর