সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪শ' ৪ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম
খেলাপি ঋণের ভারে জর্জরিত ব্যাংক খাত। নানা ধরণের সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায়ে তেমন অগ্রগতি আসেনি। ঋণ জালিয়াতি, দুর্বল তদারকি, আদায় বিলম্বের কারণে খেলাপি ঋণ বেড়েই চলছে।
চলতি বছরের, সেপ্টেম্বরের শেষে, দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪শ' ৪ কোটি টাকা। মোট তিন মাসের ব্যবধানে বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
/এআই