ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে
আর্থিক সেবার আওতায় দেশের সাড়ে ৬৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম
আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে দেশের সাড়ে ৬৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ। আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে নারীরা— এমন তথ্য উঠে এসেছে 'ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫'-এ।
বুধবার (১৮ নভেম্বর) জরিপের তথ্য প্রকাশ করে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।
এতে জানানো হয়, দেশে আর্থিক সেবার গ্রাহক সবচেয়ে বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে। এমএফএসে হিসাব রয়েছে ২৫ কোটি, যার মধ্যে নারীদের হিসাব ১০ কোটি।
জেলাভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির হারে শীর্ষে রাজবাড়ী, ৮৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে সিরাজগঞ্জ, ৪৬ দশমিক ৮ শতাংশ।
আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে আগামী ৫ বছরে ৭০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে সংস্থাটি। এ জন্য নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহ, নারীদের জন্য বিশেষ আর্থিক সেবা চালু এবং নিম্ন আয়ের মানুষের ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এসময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, আর্থিক অন্তর্ভুক্তির সীমাবদ্ধতা দূর করার কাজ চলছে।
/এমএইচআর