পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম
ফাইল ছবি
পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভাটি আগামী ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা রয়েছে।
গতকাল এই সভা শ্রমভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একজন বোর্ড সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়। এরপর মালিক ও শ্রমিকপক্ষ দ্রুত সময়ের মধ্যে সভা আয়োজনের দাবি জানিয়েছিল।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির ইস্যুতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।
উল্লেখ্য, সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সে হিসাবে নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ২০২৩ সালে ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়। এ ক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।
/এসআইএন