×
Logo

অর্থনীতি

অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৭%, তবে বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৭%, তবে বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে

দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

মাসওয়ারি কমলেও গত বছরের অক্টোবর মাসের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি এখনও কিছুটা বেশি রয়েছে। গত বছরের ওই মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

সোমবার (৯ নভেম্বর) বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।

এতে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট কমেছে।

তবে খাদ্যবহির্ভূত খাতে বিপরীত চিত্র দেখা গেছে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।

/এমএন

Logo