×
Logo

অর্থনীতি

চার গুণ লেনদেন বেড়েছে বাংলা কিউআরে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

চার গুণ লেনদেন বেড়েছে বাংলা কিউআরে

চলতি বছরের জুন মাসের তুলনায় বর্তমানে চার গুণ বেশি লেনদেন হচ্ছে বাংলা কিউআরে। সেবার মান বাড়াতে পহেলা নভেম্বর থেকে কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি সার্ভিস চালু করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। 

বুধবার (৪ নভেম্বর) বনানী ও গুলশানে রবি আজিয়াটা পিএলসি ও অন্যান্য রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউ আর সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, গেল জুনে যেখানে বাংলা কিউ আর কোডে দৈনিক ৪০ কোটি টাকা লেনদেন হতো, এখন সেখানে লেনদেন হয় ৪ গুণ বেশি। ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কেও বাংলা কিউ আর চালু করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ে বাংলা কিউ আর সার্ভিস পৌছাতে কিছু সীমাবদ্ধতা আছে। তা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। 

এ জন্য ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক মাধ্যম, বিভিন্ন এমএফএস’র সহতায়তা দরকার। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

/এসআর 

Logo