×
Logo

অর্থনীতি

আমানত ফেরত চেয়ে পদ্মা ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

আমানত ফেরত চেয়ে পদ্মা ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

আমানত ফেরতের দাবিতে পদ্মা ব্যাংকের গ্রাহকরা রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের অভিযোগ—  দীর্ঘদিন ধরে অনেক গ্রাহক তাদের জমা রাখা অর্থ ব্যাংক থেকে তুলতে পারছেন না।

মানববন্ধনে আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরতের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। ব্যাংকটির তীব্র তারল্য সংকট দেখা দেওয়ায় তারা গ্রাহকদের আমানত পরিশোধ করতে পারছে না।

এ অবস্থায় আমানতকারীরা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। এর আগে ১৪ অক্টোবর তারা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন।

সেসময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপিও দেন গ্রাহকরা।

/এমএইচআর

Logo