সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আগাম শীতকালীন সবজির কিছু সরবরাহ শুরু হয়ে যায়। তাই বছরের এই সময় থেকে সবজির দামে স্বস্তি ফিরতে শুরু করে। বাজার আগামী শীতকারীন সবজির দেখা মিলছে ঠিকই। কিন্তু দামের চিত্র ভিন্ন। এক কেজি সিম বিক্রি হচ্ছে ২শ' টাকায়। শতকের ঘরে বিক্রি হচ্ছে তাল বেগুন, কাঁচামরিচ, টমেটো, করলাসহ বেশ কিছু সবজি।
বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় সবজির দাম আরও বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দাম নতুন করে উসকে গেছে এমন কথা বলছেন খুচরা দোকানদাররা।
এদিকে, মৌসুমের এই সময়ে মাছের দাম কিছুটা কম থাকলেও এ বছরের চিত্র ভিন্ন, এমন দাবি বিক্রেতাদের। হঠাৎ করেই যোগান কমেছে মাছের, আড়তগুলোতে সরবরাহ কমেছে। ইলিশের যোগান কমে যাওয়ায় নদ-নদীর অন্যান্য মাছের দাম চড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তাই মাছ আর সবজি কিনতে ত্রাহি অবস্থা সীমিত আয়ের ক্রেতাদের।
অপরিবর্তিত আছে পেঁয়াজ, আলু আর আদা-রসুনের বাজার। এক কেজি আলু মিলছে ৩০ টাকায়। আর পেঁয়াজের জন্য গুণতে হচ্ছে ৫৫ টাকা। আদা-রসুনের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা।
/এমএন