×
Logo

অর্থনীতি

সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে ৬.৬ শতাংশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে ৬.৬ শতাংশ

বিদায়ী মাস সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে শতকরা ৬ দশমিক ৬ শতাংশ। ৩০ সেপ্টেম্বর স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫২ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.২ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮৬ দশমিক ৭০ ডলারে লেনদেন শেষ করেছে।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম আসায়, বুধবার স্বর্ণের দাম সাময়িকভাবে বাড়ে, তবে পরে সেই ঊর্ধ্বগতি ধরে রাখতে পারেনি। মূলত জ্বালানির দাম বৃদ্ধি এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তাই বাজারে স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে।

অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৩৯ শতাংশ, যা মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে ছিল প্রায় ৪৫ শতাংশ। সাধারণত সুদের হার কমার প্রত্যাশা বাড়লে স্বর্ণের চাহিদা বাড়ে। কারণ স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদ কমলে সুদনির্ভর সম্পদের তুলনায় স্বর্ণ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে।

বর্তমানে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শুধু স্বর্ণ নয়, সেপ্টেম্বর মাসে কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও।

/এমএইচআর

Logo