×
Logo

অর্থনীতি

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু হয়েছে। একেকটি প্রতিষ্ঠানে দৈনিক গড় লেনদেন সাড়ে ৩ লাখ টাকা। এ হিসাবে দৈনিক হাতবদল হচ্ছে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯০ দিনে সাড়ে ৩ গুণ লেনদেনের সংখ্যা বেড়েছে বাংলা কিউআরের। আর টাকার অঙ্কে প্রায় ৫ গুণ। তাই বাংলা কিউআরে লেনদেন সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে কাজ চলছে। এর অংশ হিসেবে ১ অক্টোবর থেকে কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষনিক পাবেন ব্যবসায়ীরা। 

এদিকে, ব্যক্তি থেকে ব্যক্তিতে সরাসরি টাকা পাঠানো যাবে নভেম্বর থেকে। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অতিরিক্ত চার্জ বাতিল হওয়ায় লেনদেন খরচ কমবে। এটি ব্যবহারে উৎসাহ দিতে ২ হাজার টাকা পর্যন্ত কিউআর লেনদেনে প্রণোদনা দেওয়া হবে। কোনো কারণে পেমেন্ট ব্যর্থ হলে দ্রুত টাকা ফেরতের ব্যবস্থাও থাকবে।

/এসআর  

Logo