×
Logo

অর্থনীতি

ফার্নেস অয়েলের দাম বেড়েছে, রাত থেকে কার্যকর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

ফার্নেস অয়েলের দাম বেড়েছে, রাত থেকে কার্যকর

ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১১.৯২ টাকা বাড়িয়ে ১০৮.৭৮ টাকা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করে। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দাম নির্ধারণ অব্যাহত রেখেছে বিইআরসি।

সর্বশেষ ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬.৮৬ টাকা। বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।

/এমএন

Logo