×
Logo

অর্থনীতি

শিল্প ও বাণিজ্যমন্ত্রী

লেদারভিত্তিক শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

লেদারভিত্তিক শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে সরকার

সরকার লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, লেদারভিত্তিক খাতগুলো একসাথে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তাই আগামী দিনে সরকার এই শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে। 

 সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটক) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, উৎপাদনখাতে বিনিয়োগের সবচেয়ে ভালো দিক হলো অল্প পুঁজিতে বেশি কর্মসংস্থান নিশ্চিত করা যায়। প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এআই ও রোবটিক্সে দক্ষ জনবল তৈরি করা হবে। এজন্যে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনবে বিটাক।

তিনি বলেন, বাংলাদেশে ভূমির তুলনায় জনসংখ্যা বেশি। তাই এখানে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। অনুষ্ঠানে জানানো হয়, দক্ষতা উন্নয়নে বিটাকের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ৬৫ শতাংশের বেশি কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে। চাহিদানুযায়ী কারিগরি শিক্ষা দেয়ার কারণে এখানকার প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রে ভালো করছেন।

এসময় কর্মকর্তারা জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

/এমএইচআর

Logo