আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের পণ্য ও সক্ষমতা তুলে ধরার সুযোগ নিয়ে কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৬।
চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় অংশ নিয়েছে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান।
২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ মিলনমেলা। কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য 'আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি করো'।
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলার আয়োজন করছে দেশটির এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন।
হালাল পণ্যের বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান তুলে ধরতে বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড।
মেলায় এসব প্রতিষ্ঠান নিজেদের বিভিন্ন পণ্য ও সেবা আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের সামনে তুলে ধরছে।
/এসআর